কান উৎসবে ‘ফিওড’-এর আবেগময় প্রিমিয়ার, ১০ মিনিট ধরে করতালি!

bangladesh
কান চলচ্চিত্র উৎসবে সোমবার রাতে ক্রিশ্চিয়ান মুঙ্গিউর নতুন সিনেমা ‘ফিওড’ প্রদর্শিত হয়। দর্শকেরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে করতালি দেন, যা দেখে আবেগে কেঁদে ফেলেন অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে। ছবিটি রোমানিয়ান একটি পরিবারের গল্প, যারা নরওয়ের গ্রামে নতুন জীবন শুরু করে। মুঙ্গিউ বলেন, “আপনারা আমার ছবির ওপর বিশ্বাস রেখেছেন, এ জন্য ধন্যবাদ।”