কঙ্গোয় ইবোলায় ১১৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯০ জনের বেশি
bangladesh
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৩৯০ জনের বেশি আক্রান্ত হওয়ার সন্দেহ রয়েছে। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান জ্যঁ কাসেয়া বলেন, "মানুষের জনস্বাস্থ্যবিষয়ক নির্দেশনা মেনে চলা উচিত।" যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে, কঙ্গোতে ছয়জন মার্কিন নাগরিক ইবোলার সংস্পর্শে এসেছেন। বর্তমানে আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নিয়ে যাওয়া হচ্ছে।