বিটিভির ঈদের আনন্দ মেলায় তারকাদের জমজমাট পরিবেশনা
bangladesh
বিটিভির ঈদের আনন্দ মেলা ১০ এপ্রিল রাত ১০টায় প্রচারিত হবে। অনুষ্ঠানে আফরান নিশো উপস্থাপনা করবেন এবং প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন রুনা লায়লা। বিশেষ নৃত্যে অংশ নেবেন মেহবুবা মাহনূর চাঁদনী ও শাওন। নতুন গান ‘কৃষ্ণচূড়া’ গাইবেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল। কুইজ শোতে অংশ নেবেন কেয়া পায়েল, আতিয়া আনিসা ও জেফার রহমান।