বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে
bangladesh
রাজধানীর বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারে আজ ভোর ৫টা ৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটার শাহীনুর রহমান জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে, ঘটনাস্থলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল।