শুভেন্দুর মন্ত্রিসভায় ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত
bangladesh
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “ধর্মের নামে চালু থাকা সব প্রকল্প বন্ধ করা হবে।” এছাড়া, নারী নির্যাতন ও দুর্নীতির তদন্তে দুটি কমিশন গঠন করা হয়েছে, যা ১ জুন থেকে কার্যকর হবে।