মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

bangladesh
খ্যাতিমান শিল্পী রফিকুন নবী বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনায় ভাঙচুরের ঘটনা উদ্বেগজনক। তিনি বলেন, "এগুলো আবার তৈরি করা যাবে, কিন্তু যে কারণে ভাঙা হলো, সেটিই আমাদের ভাবিয়ে তোলে।" সোমবার ঢাকার আগারগাঁওয়ে বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। এবারের পুরস্কার পেয়েছেন আহমাদ ইশতিয়াক, আহমেদ রেজা এবং পার্থ সনজয়।