মুগদায় সৌদিপ্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত
bangladesh
রাজধানীর মুগদায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত মো. মোকারম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর চাচাতো ভাই রিফাত জানান, মোকারম প্রায় সাড়ে তিন বছর সৌদি আরবে ছিলেন। ১৩ মে রাতে মোকারমের ফোন বন্ধ হয়ে যায়। ১৪ মে তাঁর সহকর্মী জানান, মোকারম বাংলাদেশে রওনা হয়েছেন। পুলিশ ৭টি অংশ ও মাথা উদ্ধার করে।