ঢাকায় দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের ঘোষণা
bangladesh
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা উত্তর সিটিতে আতিকুর রহমান মুজাহিদ এবং দক্ষিণ সিটিতে শেখ ফজলুল করিম মারুফ প্রার্থী হয়েছেন। সোমবার বিকেলে পুরানা পল্টনে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।” সভায় উপস্থিত ছিলেন মাওলানা ইউনুছ আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।