রামপুরায় ছিনতাইয়ের শিকার হলেন ‘ঢাকা ৮৬’ নায়িকা রঞ্জিতা কনা
bangladesh
গতকাল রোববার রামপুরা এলাকায় ছিনতাইয়ের শিকার হন অভিনেত্রী রঞ্জিতা কনা। ছিনতাইকারী তাঁর কানের দুল টান দিলে কান ছিঁড়ে যায় এবং সাতটি সেলাই লাগে। রঞ্জিতা জানান, “আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমার কানে রক্ত ঝরছে।” শিল্পী সমিতির সদস্য জয় চৌধুরীসহ অন্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রামপুরার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।