রামগড়ে বাসচাপায় যাত্রীর মৃত্যু, চালকের মরদেহ উদ্ধার

bangladesh
খাগড়াছড়ির রামগড়ের নাকাপার চাষিনগর এলাকায় রবিবার রাত ১২টার পর শান্তি পরিবহনের যাত্রীদের চাপা দেয় শ্যামলী পরিবহনের বাস। এতে শাহ আলম (৩৬) নিহত হন এবং জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) আহত হন। আজ ভোরে চালক রব শেখের মরদেহ নাকাপা বাজারের যাত্রীছাউনির সামনে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।