ঢাকায় ছিনতাইয়ের শিকার বাপ্পারাজের নায়িকা রঞ্জিতা
bangladesh
ঢাকায় ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী রঞ্জিতা। রবিবার (১৭ মে) রাতে বিএফডিসি থেকে রামপুরার বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। হামলায় তার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য সনি রহমান সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, "রঞ্জিতার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।" আহত অবস্থায় রঞ্জিতাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।