শাকিরার পক্ষে রায়, ৫.৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন তিনি

bangladesh
স্পেনের মাদ্রিদে ন্যাশনাল অডিয়েন্স আদালত শাকিরার পক্ষে রায় দিয়েছে, ২০১১ সালের করবিরোধে নেওয়া সাড়ে ৫ কোটি ইউরো ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানায়, কর কর্তৃপক্ষ শাকিরার ১৮৩ দিনের স্পেন অবস্থানের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। শাকিরার আইনজীবী হোসে লুইস প্রাদা বলেন, “এটি আট বছরের ভোগান্তির পর এসেছে।” শাকিরা আশা প্রকাশ করেন, “এই রায় সাধারণ মানুষের জন্য সহায়তা করবে।”