বাংলাদেশে হামে আক্রান্ত হচ্ছে প্রাপ্তবয়স্করাও, উদ্বেগ বাড়ছে
bangladesh
বাংলাদেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হাম সংক্রমণ বেড়ে গেছে। রবিবার পর্যন্ত ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা জানিয়েছেন, রংপুর বিভাগে ৬ জন প্রাপ্তবয়স্ক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। ঢাকার ডিএনসিসি হাসপাতালেও বড়রা চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেছেন, "তাদের অবস্থা গুরুতর নয় এবং যথাযথ চিকিৎসায় তারা সেরে উঠছেন।"