তনুর পোশাকে আরও একজনের রক্ত, সন্দেহভাজন চারজন
bangladesh
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনুর হত্যাকাণ্ডে নতুন তথ্য এসেছে। ডিএনএ পরীক্ষায় তনুর পোশাক থেকে তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি একজনের রক্ত পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, সন্দেহভাজনদের সংখ্যা এখন চারজন। ২০১৬ সালের ২০ মার্চ তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের কাছে পাওয়া যায়। বর্তমানে ৫২ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আটক আছেন।