দ্য ব্যাটম্যান: পার্ট টুতে স্কারলেট জোহানসনের আগমন

bangladesh
২০২৭ সালের ১ অক্টোবর মুক্তির জন্য প্রস্তুত দ্য ব্যাটম্যান: পার্ট টু। পরিচালক ম্যাট রিভসের এই সিক্যুয়েলে রবার্ট প্যাটিনসন আবারও ব্রুস ওয়েনের চরিত্রে থাকবেন। নতুন মুখ হিসেবে স্কারলেট জোহানসন ও সেবাস্টিয়ান স্ট্যান যুক্ত হয়েছেন। গুঞ্জন রয়েছে, স্কারলেট গিল্ডা ডেন্টের চরিত্রে অভিনয় করবেন। বর্তমানে যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে, যেখানে কলিন ফ্যারেল ও জেফরি রাইটও অংশ নিচ্ছেন।