‘মাইকেল’ সিনেমার বক্স অফিসে ঝড়, আয় ৬০০ মিলিয়ন ডলার ছাড়াল
bangladesh
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তির প্রথম দিনেই ৩৯.৫ মিলিয়ন ডলার আয় করে। ছবিটি ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এবং তিন সপ্তাহ পরেও বক্স অফিসের শীর্ষে রয়েছে। পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকোয়া এবং মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন জাফর জ্যাকসন। ছবিটির বিশ্বব্যাপী আয় ৬০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা সংগীতভিত্তিক বায়োপিকের মধ্যে সর্বকালের রেকর্ড।