চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন জাভি আলোনসো
bangladesh
চেলসি ফুটবল ক্লাবের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন জাভি আলোনসো। শনিবার রাতে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্লাবটি। আলোনসো গত ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, "চেলসি বিশ্ব–ফুটবলের অন্যতম বড় ক্লাব।" আলোনসোর চুক্তি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। তার আগমন চেলসি সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।