অন্ধ্র প্রদেশে তৃতীয় সন্তান নিলে ৩০ হাজার, চতুর্থ সন্তান ৪০ হাজার রুপি!

bangladesh
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী সি চন্দ্রবাবু নাইডু শনিবার ঘোষণা করেছেন, তৃতীয় সন্তান নিলে পরিবারগুলোকে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তান হলে ৪০ হাজার রুপি দেওয়া হবে। রাজ্যে বর্তমানে ৩ লাখ পরিবারে একটি সন্তান রয়েছে। নাইডু জানান, "সন্তানেরা আমাদের সম্পদ," এবং জনসংখ্যা বৃদ্ধি উৎসাহিত করতে এই নীতি কার্যকর করা হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা ২৩ শতাংশ হতে পারে।