তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহা উদ্‌যাপনের তারিখ ঘোষণা

bangladesh
তিউনিসিয়া ও তুরস্ক পবিত্র জিলহজ মাসের শুরু ঘোষণা করেছে। আগামীকাল, ১৮ মে, জিলহজের প্রথম দিন শুরু হবে এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। তিউনিসিয়ার কর্তৃপক্ষ শনিবার জিলহজ মাসের তারিখ ঘোষণা করেছে, যা এ বছরের ঈদুল আজহার প্রথম ঘোষণা। তুরস্ক জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাবের মাধ্যমে তারিখ নির্ধারণ করেছে। সৌদি আরব ও আরব আমিরাত চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে।