হাসির আড়ালে কারিনা কায়সারের অকাল প্রয়াণ, শোকের ছায়া

bangladesh
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গত শুক্রবার চেন্নাইয়ের হাসপাতালে মারা যান। তাঁর বয়স ছিল ৩৩ বছর। আজ রোববার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছাবে। জানাজা হবে বনানী ডিওএইচএসে বাদ মাগরিব। কারিনার বাবা কায়সার হামিদ জানান, তিনি লিভার ফেইলিউরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।