খুলনার ফতেকাঠি গ্রামে ছবর আলী শেখের মানবেতর জীবনযাপন
bangladesh
খুলনার কয়রা উপজেলার ফতেকাঠি গ্রামে ছবর আলী শেখ ও তার পরিবার একটি ঝুপড়িতে বসবাস করছে। ছবর আলী বলেন, “আমরা এই ঘরের মধ্যি ছয়জন মিলে থাকি।” তাদের কোন জমি নেই এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। ফতেমা বেগম জানান, “মইরে গেলিও কবর দেওয়ার জায়গাডাও নাই।” স্থানীয় ইউনিয়ন সদস্য এস এম বনিউল ইসলাম জানান, তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে।