‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পাচ্ছে হইচই-তে, দর্শকদের জন্য বিশেষ সুযোগ

bangladesh
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ২৪ মে থেকে শুধুমাত্র হইচই-এ মুক্তি পাবে। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজসহ অন্যান্য অভিনেতারা এতে অভিনয় করেছেন। হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “এটি দর্শকদের জন্য দারুণ সুযোগ।”