রংপুরের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার
bangladesh
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তিনি আবু সাঈদ হত্যার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। শনিবার রাত ৮টায় মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, “তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।”