লেভানডফস্কি বার্সেলোনাকে বিদায় জানালেন, নতুন পথে পা রাখলেন
bangladesh
পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি আগামী ২০২৫–২৬ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী লেভা ইনস্টাগ্রামে লিখেছেন, “চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে ভরা চার বছর পর এখন এগিয়ে যাওয়ার সময়।” বার্সেলোনায় চার বছরে তিনি তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জিতেছেন। আগামীকাল রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ হবে তাঁর শেষ।