ওমানে চার বাংলাদেশি ভাইয়ের বিষাক্ত গ্যাসে মৃত্যু, তদন্ত শুরু
bangladesh
ওমানে চার বাংলাদেশি ভাই, রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম, বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে মারা গেছেন। বুধবার বারকা থেকে মুলাদ্দাহর উদ্দেশে রওনা দেওয়ার পর রাত ৮টার দিকে তাঁদের অবস্থার অবনতি ঘটে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে উদ্ধার করা হয়। নিহতদের লাশ আগামী মঙ্গলবার দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী।