কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভা, বিভাগ প্রতিষ্ঠার আশ্বাস

bangladesh
শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি যদি জনগণের প্রকৃত দাবি হয়, তবে ইনশা আল্লাহ সেটি বাস্তবায়ন হবে।” তিনি ১৯৭১ সালের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক সংকট কাটাতে জনগণের ধৈর্য প্রয়োজন। কুমিল্লা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করারও প্রতিশ্রুতি দেন।