শরীয়তপুরে চিকিৎসককে মারধর, হাসপাতালে ভাঙচুরের ঘটনায় আটক ১
bangladesh
শরীয়তপুর সদর হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর পর চিকিৎসক নাসির ইসলামকে মারধর করা হয়। গতকাল রাত ১২টার দিকে লাল মিয়া কাজীর মৃত্যু হলে স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায়। পুলিশ জানায়, হামলায় ২০-২৫ জন অংশ নেয় এবং আল আমিন নামের একজনকে আটক করা হয়েছে। আহত চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। সংসদ সদস্য সাঈদ আহমেদ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।