তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা
bangladesh
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার জন্য সতর্ক করেছেন। তিনি বলেন, “আমি চাই না কেউ স্বাধীন হোক।” ট্রাম্পের মতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাইওয়ানে যুদ্ধ দেখতে চান না। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে জানান, তারা ইতিমধ্যে ‘সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে নিজেদের দেখে। গত বছর তাইওয়ানকে ১ হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।