বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোকের ছায়া
bangladesh
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ৮৩ বছর বয়সে সিঙ্গাপুরে মারা গেছেন। শুক্রবার রাতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম জানান, “বিএনপি একজন অভিভাবককে হারাল।” তাঁর মরদেহ দেশে আনা হবে এবং লৌহজং উপজেলার ডহুরী গ্রামে দাফন করা হবে।