বিশ্বের শীর্ষ ধনীদের মাঝে জো কুনফেইয়ের উজ্জ্বল উপস্থিতি
bangladesh
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজিত রাজকীয় নৈশভোজে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে বিশেষভাবে নজর কাড়েন জো কুনফেই। ৫৬ বছর বয়সী এই নারী, লেন্স টেকনোলজির কর্ণধার, বর্তমানে বিশ্বের ক্ষমতাশালী নারীদের তালিকায় ২৮ নম্বরে রয়েছেন। তার সম্পদের পরিমাণ প্রায় ১১ শ কোটি মার্কিন ডলার। তিনি বলেন, "শৃঙ্খলাই আমার বড় শক্তি।" ১৯৭০ সালে হুনান প্রদেশে জন্মগ্রহণ করা জো, ১৫ বছর বয়সে কাজ শুরু করেন।