নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

bangladesh
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন মারা গেছে। সর্বশেষ সায়মা আক্তার (৩২) গতকাল সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। এর আগে তার ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (৭), ছোট মেয়ে কথার (৪) এবং স্বামী আবুল কালাম (৩৫) মারা যান। দগ্ধদের শরীরের ৩০ থেকে ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসা সম্ভব হয়নি।