নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজে পুরো পরিবারের মৃত্যু, শোকের মাতম
bangladesh
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে পুড়ে মারা গেছে আবুল কামাল (৪০) ও তার পরিবার। গত ১০ মে বিস্ফোরণে দগ্ধ হয়ে কামাল, স্ত্রী সায়মা (৩২), বড় মেয়ে মুন্নি (১০), ছেলে মুন্না (৮) ও ছোট মেয়ে কথা (৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কামালের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। ইউএনও সালেহ আহমেদ এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করেছেন।