তাইওয়ান নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন সি চিন পিং

bangladesh
বেইজিংয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং 'থুসিডাইডিস ফাঁদ' প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, "তাইওয়ান নিয়ে ভুল পদক্ষেপ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।" সি জানান, "চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।" ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, সি যুক্তরাষ্ট্রকে 'ক্ষয়িষ্ণু' রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন, তবে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান শক্তি নিয়ে আশাবাদী।