মুক্তিযোদ্ধাকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে লাঞ্ছনা

bangladesh
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়ন পরিষদে গতকাল বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য লাঞ্ছিত করা হয়। যুবদলের কর্মী আলাউদ্দিন ও তাঁর সহযোগীরা তাঁকে মাইকে ক্ষমা চাইতে বাধ্য করেন। মিজানুর রহমান বলেন, “আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি।” এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।