মধ্যপ্রদেশে ভোজশালা মসজিদকে মন্দির হিসেবে চিহ্নিত করল হাইকোর্ট
bangladesh
মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা–কামাল মাওলা মসজিদের স্থানকে সরস্বতী মন্দির হিসেবে চিহ্নিত করেছে হাইকোর্ট। বিচারপতি বিজয়কুমার শুক্ল ও অলোক অবস্থির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, মুসলিমরা নতুন জায়গার জন্য আবেদন করতে পারবে। ১৯৫৮ সালের আইন অনুযায়ী, স্থাপনাটি সংরক্ষিত থাকবে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, "হিন্দুরা এখানে নিরবচ্ছিন্নভাবে উপাসনা করে আসছে।"