হাম রোগে আক্রান্ত দুই শিশু, হাসপাতালে হাহাকার
bangladesh
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার সাইফুল ইসলামের দুই ছেলে হাম রোগে আক্রান্ত হয়েছে। ১৮ মাসের আবদুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সাইফুল জানান, "অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারছে না।" বড় ছেলে আলিফও ডিএনসিসি হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৫০টির বেশি শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।