দেশে হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
bangladesh
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩৭৭ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১১ শিশুর শরীরে, যার মধ্যে চার শিশুর মৃত্যু ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে ঘটেছে। মোট ৫৫,৬১১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।