ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
bangladesh
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সায়মা (৩২) মারা যাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেলেন। সায়মার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তাঁর স্বামী মো. কালাম (৩৫), ছেলে মুন্না (৭), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭) মারা যান। এই ঘটনা ঘটেছিল গত রোববার ভোরে গিরিধারা এলাকার একটি ফ্ল্যাটে।