রাজবাড়ীতে মা-মেয়ের লাশ উদ্ধার, রহস্য ঘনীভূত
bangladesh
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জ্যোতিন বোদ্যিরপাড়া এলাকায় মাটিতে পুঁতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জাহানারা আক্তার (৩২) ও তাঁর চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। ৪ মে কুলখানি অনুষ্ঠানে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তারা। স্থানীয় কৃষকরা দুর্গন্ধ পেয়ে লাশের সন্ধান পান। পুলিশ পরিদর্শক রাশিদুল ইসলাম জানিয়েছেন, ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশও ঘটনাস্থলে এসেছে।