বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, পুরনোদের অব্যাহতি

bangladesh
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক একরামুল হককে বুয়েটে নিয়োগ দেওয়া হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মো. মামুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এম এম শরীফুল করীম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ কে এম মতিনুর রহমান নিয়োগ পেয়েছেন। নতুন উপাচার্যদের মেয়াদ চার বছর।