২০২৬ বিশ্বকাপে গরমের ঝুঁকি, ফিফা কুলিং ব্রেকের নির্দেশনা

bangladesh
২০২৬ বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। গবেষণা অনুযায়ী, ১০৪ ম্যাচের মধ্যে ২৬টি ম্যাচে ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ফিফপ্রো বলছে, ২৮ ডিগ্রির বেশি হলে ম্যাচ স্থগিতের সুপারিশ করা হবে। অধ্যাপক ফ্রেইডিরিকে ওট্টো বলেন, "এটি ফিফা ও সমর্থকদের জন্য বড় সতর্কবার্তা।"