পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গেলেন ১২ বাংলাদেশি কর্মকর্তা
bangladesh
বাংলাদেশের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। গত ৪ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ ২১ মে পর্যন্ত চলবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মকর্তাদের যাতায়াত ও খরচ পাকিস্তান সরকার বহন করছে। অতিরিক্ত সচিবসহ ১১ জন যুগ্ম সচিব প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ভারতীয় প্রশিক্ষণ বন্ধ হওয়ার পর এই প্রথম পাকিস্তানে পাঠানো হলো কর্মকর্তাদের।