ওমানে চার ভাইয়ের রহস্যময় মৃত্যুর ঘটনায় শোকের ছায়া রাঙ্গুনিয়ায়

bangladesh
মধ্যপ্রাচ্যের ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে। গতকাল রাত ৮টার দিকে মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদের লাশ পাওয়া যায়। পরিবার সূত্রে জানা যায়, দুজনের শুক্রবার দেশে ফেরার কথা ছিল। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, "এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।"