২০২৭ সালের এসএসসি জানুয়ারি ও এইচএসসি জুনে অনুষ্ঠিত হবে

bangladesh
শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ডিসেম্বরে পাঠ্যসূচি শেষ করে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব। অংশীজনদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।