দক্ষিণবঙ্গে গরমের কামব্যাক, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে

bangladesh
কলকাতার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এপ্রিল মাসের শুরু থেকে চলা রোদ-বৃষ্টির খেলা শেষ হতে চলেছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। "আগামীকাল পর্যন্ত বৃষ্টির দাপট থাকবে," জানিয়েছেন আবহাওয়াবিদরা।