কোরবানির পশুর চামড়ার দাম বেড়ে ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ

bangladesh
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে দাম ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, সরকার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনা মূল্যে দেবে।