চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ, আত্মহত্যার সন্দেহ পুলিশের
bangladesh
চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় উড়ালসড়কের রেলিং থেকে কাউসার আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় সোমবার রাত তিনটায়। ২৫ বছর বয়সী কাউসার একটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর পরিবার জানায়, তিনি মানসিক হতাশায় ভুগছিলেন। পুলিশ বলছে, কাউসারের শরীরে আঘাতের চিহ্ন নেই এবং প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।