চট্টগ্রামের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যু, শোকের ছায়া
bangladesh
চট্টগ্রামের মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স ছিল ৮৩ বছর। বড় ছেলে সাবেদুর রহমান জানান, শারীরিক জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বাবাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে। মোশাররফ হোসেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সফল শিল্পপতি ছিলেন।