রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক, সফল অ্যানজিওপ্লাস্টি
bangladesh
যুক্তরাজ্যের কেমব্রিজে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হয়। জরুরি ভিত্তিতে রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়। চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি ৯ মে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।