রাশিয়ার নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ পরীক্ষায় সফল

bangladesh
রাশিয়া মঙ্গলবার নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ পরীক্ষার সফল ঘোষণা করেছে। এই ক্ষেপণাস্ত্র ৩৫ হাজার কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং পরমাণু অস্ত্র বহন করতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, "এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।" চলতি বছরের শেষ নাগাদ এটি ‘যুদ্ধকালীন দায়িত্বে’ মোতায়েন করা হবে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।